লাক্কাতুরায় দুর্ঘটনাকবল নোহা গাড়ি থেকে ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

লাক্কাতুরায় দুর্ঘটনাকবল নোহা গাড়ি থেকে ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ - Surma Times | Sylhet News

লাক্কাতুরায় দুর্ঘটনাকবল নোহা গাড়ি থেকে ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ - Surma Times | Sylhet Newsসিলেট, ০৪ সেপ্টেম্বর ২০২৬: এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৮ লাখ ৫১ হাজার ৯শ ৪৫ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দী, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে একটি মোটরসাইকেল ও নোহা গাড়ি দুর্ঘটনাকবলিত অবস্থায় দেখতে পান। মোটরসাইকেলের আরোহীদের স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ সময় নোহা গাড়ির চালক গাড়িটি লক করে চাবি নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে নোহা গাড়িটির রেজিস্ট্রেশন নং-সিলেট-চ-৫১-০১৪২ তল্লাশি করে ভারতীয় বিভিন্ন পণ্য—Vaseline Deep Moisture, Head & Shoulders Anti-Dandruff Shampoo, Enchanteur Charming, Baby Oil, Baby Shampoo, Baby Top to Tee Wash এবং Pond’s Skin যার সর্বমোট মূল্য ৮ লাখ ৫১ হাজার ৯শ ৪৫ টাকা জব্দ করা হয়।

উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-০৪, তারিখ-০৪/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article