এয়ারপোর্ট থানার অভিযানে ভারতীয় চকলেটসহ পিকআপ আটক, গ্রেপ্তার ৩

এয়ারপোর্ট থানার অভিযানে ভারতীয় চকলেটসহ পিকআপ আটক, গ্রেপ্তার ৩ - Surma Times | Sylhet News

এয়ারপোর্ট থানার অভিযানে ভারতীয় চকলেটসহ পিকআপ আটক, গ্রেপ্তার ৩ - Surma Times | Sylhet Newsসিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে দুই লাখ ৩৭ হাজার ৬০০ টাকার ভারতীয় চকলেটসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. শামীম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন মজুমদারীপাড়া মেসার্স ইউনুছ অটো ট্রেডার্স নামীয় দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। অভিযানের সময় টাটা সিঙ্গেল কেবিন যাত্রীবাহী মিনি পিকআপটি তল্লাশি করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো-ছ-১১-০১৩০।

তল্লাশির সময় পিকআপ থেকে ৫ হাজার ৪০ পিস নেসলে কিটক্যাট ও ১ হাজার ৫৩৬ পিস স্নিকার্স চকলেট উদ্ধার করা হয়। এসব চকলেটের সর্বমোট মূল্য দুই লাখ ৩৭ হাজার ৬০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন মৃত কোরবান আলীর ছেলে মো. আবু বক্কর (৪৮), সাং-দূর্গাপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট; শফিউল্লাহর ছেলে আবু বক্কর (২১), সাং-গনিগঞ্জ, থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-কালিঘাট, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট; এবং আইনুল হকের ছেলে মো. ফখরুল (২৬), সাং-মোগাম, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান সাং-টিলাগর, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট।

ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা নং-২৮, তারিখ ৩০/০৮/২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪-এর ২৫বি (১)(বি)/২৫ডি ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএমপি’র মিডিয়া সেল সোমবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতীয় পণ্য ও চকলেটের অবৈধ আমদানি রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article