সুরমা টাইমস ডেস্কঃ এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ০৪ (চার) জন জুয়াড়ি গ্রেফতার হয়েছে।
০৮/০৬/২০২৬ খ্রি. আনুমানিক রাত ২২.২৫ ঘটিকায় এএসআই (নিঃ) আকাঈদ হেসেন সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন বাদামবাগীচাস্থ মামুন মিয়ার গ্যারেজ এলাকা হতে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়াড়িরা:
১. তাপস দেবনাথ (২৯), পিতা মৃত বাবুল দেবনাথ, সাং-দক্ষিন নোয়াপাড়া, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর, বর্তমান সাং-মামুন মিয়ার কলোনী বাদামবাগীছা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট
২. মোঃ আলম মিয়া (৩১), পিতা-শামসুল আলম, সাং-হাটুরপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, বর্তমান সাং-মামুন মিয়ার কলোনী বাদামবাগীছা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট
৩. জামিলুর রহমান (৩০), পিতা-আবুল কাশেম, সাং-পূর্ব ডেবিডুবা, থানা-দেবিগঞ্জ, জেলা-পঞ্চগড়, বর্তমান সাং-মামুন মিয়ার কলোনী বাদামবাগীছা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট
৪. মোঃ আবু বকর (৫৫), পিতা-মৃত আঃ রহিম, সাং-ভাঙ্গাখালি, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, বর্তমান সাং-মামুন মিয়ার কলোনী বাদামবাগীছা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট
উক্ত বিষয়ে এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-৩০৪/২৬, তাং-০৯/০৬/২০২৬ খ্রি., ধারা-সিলেট মহানগর আইন ২০০৯ এর ৯৫ মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






