কার্ডিফে ঈদের জমকালো উদযাপন: হাজারো মুসল্লির ঈদের আনন্দে মেতে উঠল ওয়েলস

কার্ডিফে ঈদের জমকালো উদযাপন: হাজারো মুসল্লির ঈদের আনন্দে মেতে উঠল ওয়েলস - Surma Times | Sylhet News

IMG 20260529 WA0023সুরমা টাইমস ডেস্কঃআত্মত্যাগ আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে বৃটেনের কার্ডিফ শহরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে জমকালো আয়োজনে। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই শহরের বিভিন্ন মসজিদে হাজারো মুসল্লির ঢল নামে। ঈদের নামাজ শেষে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

কার্ডিফ শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে সকাল ৮টায় প্রথম জামাতের ইমামতি করেন খতিব মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী। দ্বিতীয় জামাত পরিচালনা করেন হাফিজ মাওলানা তৌহিদুল হক। এছাড়া কার্ডিফ জালালিয়া মসজিদে ইমামতি করেন মাওলানা আব্দুল মোক্তাদির ও হাফিজ জালাল উদ্দিন। লানেড্রিন কমিউনিটি সেন্টারেও অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

খোতবায় ইমামরা বলেন, ঈদুল আজহা শুধু উৎসব নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মত্যাগের প্রতীক। এই চেতনা যেন সবার জীবনে জাগ্রত হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। বিভিন্ন স্থানে বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয় মুসল্লিদের জন্য। বাচ্চাদের জন্যও ছিল বিনোদনের আয়োজন। প্রবাসীদের বাসায় বিরিয়ানি, সেমাই, পিঠা-পায়েসসহ নানা ধরনের খাবারে সাজানো হয় ঈদের দিন।

নেতৃবৃন্দের শুভেচ্ছা

কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর, চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেনসহ অন্যান্য নেতারা বলেন, ঈদুল আজহার এই আত্মত্যাগের শিক্ষা যেন সবাই মেনে চলি। বিশ্ব যেন শান্তি ও মানবতার পথে এগিয়ে যায়।

IMG 20260529 WA0012 scaledমোহাম্মদ মকিস মনসুর আরও বলেন, “ত্যাগের মহিমায় উজ্জ্বল এই ঈদ আমাদের আত্মত্যাগ, মানবতা ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। প্রবাসে থেকেও আমরা দেশের সঙ্গে আত্মার সম্পর্ক অটুট রাখতে চাই।”

ঈদ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের প্রাণঢালা ঈদ মোবারক জানিয়েছেন কমিউনিটি নেতারা।

কার্ডিফের এই ঈদ উদযাপন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে ধর্মীয় ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article