২০তম টরন্টো বাংলা বইমেলায় অংশ নিচ্ছে অভ্র প্রকাশন

২০তম টরন্টো বাংলা বইমেলায় অংশ নিচ্ছে অভ্র প্রকাশন - Surma Times | Sylhet News

২০তম টরন্টো বাংলা বইমেলায় অংশ নিচ্ছে অভ্র প্রকাশনসুরমা টাইমস ডেস্কঃ নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার পর এবার ২০তম টরন্টো বাংলা বইমেলায় অংশ নিচ্ছে স্বনামধন্য প্রকাশনা সংস্থা অভ্র প্রকাশন। আগামী ৩০ ও ৩১ মে কানাডার জেইন সোসাইটি অফ টরন্টোতে এ বইমেলা অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই আয়োজন করেছে অন্যমেলা।

অভ্র প্রকাশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা ভাষা ও সাহিত্যের বিশ্বায়নে আন্তর্জাতিক বাংলা বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসে বসবাসরত বাংলাভাষী পাঠকদের কাছে দেশের সাহিত্য পৌঁছে দিতেই তারা এবারের মেলায় অংশ নিচ্ছে।

মেলায় অভ্র প্রকাশন তাদের সাম্প্রতিক প্রকাশনা, নির্বাচিত সাহিত্যকর্ম এবং বহুলপঠিত জনপ্রিয় বইগুলো প্রদর্শন ও বিক্রির জন্য উপস্থাপন করবে। প্রকাশনা সংস্থাটির নির্বাহী প্রধান অপূর্ব শর্মা বলেন, প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য পৌঁছে দেওয়া, মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করা এবং সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে তাদের নিবিড়ভাবে যুক্ত রাখাই তাদের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলা বইয়ের প্রচার ও প্রসারে অভ্র প্রকাশন আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, দেশ-বিদেশে মানসম্মত প্রকাশনার জন্য অভ্র প্রকাশন ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article