সিলেট ল’ কলেজে নবীনবরণে এমপি এমরানের আহ্বান

সিলেট ল’ কলেজে নবীনবরণে এমপি এমরানের আহ্বান - Surma Times | Sylhet News

সিলেট ল’ কলেজে নবীনবরণে এমপি এমরানের আহ্বান - Surma Times | Sylhet News

সিলেট, ২১ নভেম্বর। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান। শনিবার সন্ধ্যা সাতটায় কলেজ ক্যাম্পাসে এ আয়োজন হয়।

প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, আইনশাস্ত্র এক বিশাল সমুদ্রের মতো। পড়তে পড়তে এর শেষ নেই।

নবীনদের উদ্দেশে তিনি আরও বলেন, আইনের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। দেশের সংবিধান, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। সমাজের অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী। সততা, নিষ্ঠা ও গভীর অধ্যবসায়ের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সদস্য ও অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ। পরিচালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক আবুল খায়ের হেলালসহ অন্যান্য শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং বর্তমান ও নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article