নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী বন্ধু মজিদের উদ্যোগে মধ্যাহ্নভোজের আয়োজন

নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী বন্ধু মজিদের উদ্যোগে মধ্যাহ্নভোজের আয়োজন - Surma Times | Sylhet News

1000011505 scaled

ষ্টাফ রিপোর্টারঃ

 

নবীগঞ্জ আলোকিত ব্যাচের সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদের আয়োজনে নবনির্মিত পৌরসভার তিমিরপুরস্থ  বাড়ীতে ১০ মে শনিবার দুপুরে  আনন্দঘন পরিবেশে এক মধ্যাহ্নভোজ, ব্যাচের পক্ষ  থেকে  শুভেচ্ছা স্মারক প্রদান ও শুভেচ্ছা বিনিময়  সভা অনুষ্ঠিত হয়।

 

নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ সামাজিক সংগঠনের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হুরায়রা মামুনের পরিচালনায় আনন্দঘন মিলনমেলায়  এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি সাইফুর রহমান খান,মোঃ রুবেল মিয়া,

 

জাহাঙ্গীর বখত চৌধুরী,মোঃ শামীম আহমেদ, আতাউর রহমান আতা,কামরুজ্জামান চৌধুরী,শাহ সাজিদুর রহমান,কাঞ্চন বনিক,আহমেদ জাকারিয়া অপু,লোমেশ রঞ্জন দাশ,সরাজ মিয়া,রাজীব কুমার রায়,আবদুল্লাহ আল মামুন, সুদীপ দাশ,আঞ্জব আলী,শাহ জামিল আহমেদ, মৃনাল চন্দ্র দাশ,প্রনব চন্দ্র দেব, লোকমান আহমদ,

 

সৈয়দ তোফায়েল আহমেদ,  হেলাল আহমেদ,মহসিন মিয়া, খলিল মিয়া,আব্দুর রহিম,,আহাদ আলী প্রমুখ।

 

সভাশেষে সংগঠনের পক্ষ থেকে ব্যাচের সদস্য আব্দুল মজিদকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

 

মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফ,দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article