সিলেটে ‘টিকটক ভিডিও’ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিলেটে ‘টিকটক ভিডিও’ করতে গিয়ে প্রাণ গেল যুবকের - Surma Times | Sylhet News

20250403001737 906328

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃ ত্যু হয়েছে।

গতকাল বুধবার দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব (১৮) দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে সাকিবসহ তাঁরা চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকার দোতলা একটি ভবনের ছাদে ওঠেন।

 

ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার তদন্ত কর্মকর্তা মারফত আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article