ছাতকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাতকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Surma Times | Sylhet News

ছাতকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, ২৭ সেপ্টেম্বর: সুনামগঞ্জের ছাতকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সম্প্রতি গোবিন্দগঞ্জ শাখা প্রাঙ্গণে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গ্রাহকদের মধ্যে খাবার ও মিষ্টি বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এভিপি ও শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং এফএভিপি ও অপারেশন ম্যানেজার রুহুল আনোয়ার চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমাজসেবক আবুল লেইছ মোহাম্মদ কাহার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কবি আনোয়ার হোসেন রনি, ব্যবসায়ী হাজী সামছুল হুদা, মুহিবুর রহমান মুহিব, সামছুল ইসলাম, আতাউল মগনী, মোত্তার হোসেন, মাওলানা তাজ উদ্দিন, আপ্তাব উদ্দিন, জুনেদ আহমদ, এসপিও বিনিয়োগ ইনচার্জ তোফাজ্জুল হোসাইন, ইও-জিবি কর্মকর্তা সালমান চৌধুরী ও শাহ আলমসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক গ্রাহক।

বক্তারা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দীর্ঘ পথচলা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এর ভূমিকা এবং গ্রাহকসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণে আরও উৎসাহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পরে মিলাদ ও দোয়া মাহফিলে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের কল্যাণ এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়। এরপর গ্রাহক ও অতিথিদের মধ্যে মিষ্টি ও খাবার বিতরণ করা হয়।

শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ৩১ বছরের পথচলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। গোবিন্দগঞ্জ শাখাতেও দিন দিন গ্রাহকের সংখ্যা বাড়ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবা প্রদানে শাখার কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করছেন। ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article