তাহিরপুরে সপ্তম শ্রেণির ছাত্রী নিখোঁজ,খোঁজ পেতে চান মা

তাহিরপুরে সপ্তম শ্রেণির ছাত্রী নিখোঁজ,খোঁজ পেতে চান মা - Surma Times | Sylhet News

20250318224908 639607

নিজস্ব প্রতিবেদকঃঃ

বোনের বাড়ি রওনা দিয়ে ১২ বছর বয়সী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সপ্তম শ্রেণীতে পড়ুয়া আমিনা আক্তার খাদিজা নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। থামছেই না মায়ের আহাজারী।

খাদিজা উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত শাহীন মিয়ার মেয়ে ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

নিখোঁজের খোঁজ পেতে রোববার রাতে তাহিরপুর থানায় সাধারণ ডায়রি করেছে খাদিজার মা কানন বেগম। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিখোঁজের পরিবারের কাছ থেকে জানা যায়, গত শনিবার (১৬ই মার্চ) সকালে খাদিজা বোনের বাড়ি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ শ্রীপুর যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়।

নৌকার লোকজনকে বৌলাই নদী খেয়া নৌকা পার হয়ে ঠাকুরহাটি গ্রাম দিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবে বলে জানায়।

কিন্তু ওই দিন সে বোনের বাড়ি শাহগঞ্জ শ্রীপুরে যায়নি। আবার নিজ বাড়িতে ফিরেও আসেনি।

অপর দিকে তার মা বাড়ি ফিরে জানতে পারে খাদিজা সকালে বোনের বাড়ি গিয়েছে। এরপর শাহগঞ্জ শ্রীপুর গ্রামে মেয়ের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে যায়নি খাদিজা।

 

এরপর থেকে পরিবার ও স্বজনরা খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পাওয়ায় পরিবারে ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা কানন বেগম জানান,আমার স্বামী নাই। আমার সকল আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি কোথাও খাজিদা যায়নি।

আমি আমার মেয়েকে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবার সহযোগীতা কামনা করছি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান,উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত শাহীন মিয়ার মেয়ে ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আমিনা আক্তার খাদিজা নিখোঁজের বিষয়ে তার মা জিডি করেছেন।

আমরা তার খোঁজ পেতে গোয়েন্দা তৎপরতাসহ নানা ভাবে চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে সবোচ্ছ চেষ্টা করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article