মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার ‘বর্ণমালার শুদ্ধাচার, ভাষার সঠিকতার পথে’ অনুষ্ঠিত

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার ‘বর্ণমালার শুদ্ধাচার, ভাষার সঠিকতার পথে’ অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

383577

সুরমা টাইমস ডেস্ক :

এবিসি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে “বর্ণমালার শুদ্ধাচার, ভাষার সঠিকতার পথে” প্রতিপাদ্যে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার আলোচিত এবং প্রশংসনীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষাশহীদদের স্মরণে সকালবেলা প্রভাতফেরিতে অংশগ্রহণের মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মুরারিচাদঁ কলেজ বন্ধুসভার বন্ধুরা।

২১শে ফেব্রুয়ারি কলেজের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর মুরারিচাঁদ  কলেজ বন্ধুসভা পরিচালিত এবিসি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে “বর্ণমালার শুদ্ধাচার, ভাষার সঠিকতার পথে ” প্রতিপাদ্যে একটি বর্ণমালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যেখানে বর্ণমালার শুদ্ধ উচ্চারণ ও সঠিকভাবে লেখার জন্য প্রশিক্ষক হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক  লিমা তালুকদার।

প্রথম পর্বে- শিশুদের সবাইকে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ খাতায় লেখানো হয়।
দ্বিতীয় পর্বে- উপস্থিত শিশুদের বর্ণমালার শুদ্ধ উচ্চারণরীতি শেখানো হয়। সঠিক উচ্চারণ শেখানোর পরবর্তী পর্যায়ে সবাইকে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ খাতায় লেখানো হয়।

প্রশিক্ষক লিমা তালুকদার বলেন, ‘ভাষাকে সহজ-সাবলীল, মাধুর্যময় ও ঐশ্বর্যময় করাই উচ্চারণ। বাংলা ভাষায় বিশুদ্ধ বা প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা অপরিসীম।’

উপদেষ্টা মোহাম্মদ বেলাল উদ্দিন স্যার বলেন,  আমরা নিজ নিজ সমাজে নিজ নিজ ভাষা ব্যবহার করলেও শিক্ষিত পরিবেশে, আনুষ্ঠানিক পরিমণ্ডলে, সর্বস্তরে পাঠ্যবই, সংবাদপত্র, প্রকাশনালয়, অফিস-আদালতে, ব্যবসাপ্রতিষ্ঠান সর্বত্র প্রমিত চলিত ভাষার প্রচলন রয়েছে।

 

বেতার, টিভি, বক্তৃতামঞ্চ ইলেকট্রনিক মিডিয়া সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। ফলে বাংলা ভাষায় প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে।

মুরারিচাদঁ কলেজ বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান জাকারিয়া বলেন, ‘যে বাংলা ভাষার জন্য বাঙালিরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, সেই ভাষার সম্মানার্থে অবশ্যই আমাদের সঠিক উচ্চারণ করা উচিত’।

এ সময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা সাগর বিশ্বাস, দিলীপ চন্দ্র রায়, নিকসন দাশ, সুজন তালুকদার, অঘ্রাতা সৌরভ, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন।

আরোও উপস্থিত ছিলেন- সহ সাংগঠনিক সম্পাদক রাকিব আহমেদ, কার্যকরী সদস্য জীবন দাশ, সহ সাংগঠনিক সম্পাদক প্রজ্ঞা চৌধুরী, উদয় সরকার :সাংগঠনিক সম্পাদক, সুমন মিয়া : সাবেক সভাপতি, তাপস শীল :

 

প্রচার সম্পাদক, সামিহা তাহসিন : কার্যকরী সদস্য, পাহেল মিয়া : কার্যকরী সদস্য, চৌধুরী নাফিসা: প্রশিক্ষণ সম্পাদক, ইউসুফ মাহদী রাফি: ম্যাগাজিন সম্পাদক, রুহেল মিয়া: সাবেক সাধারণ সম্পাদক, শারমিন লিপি: দপ্তর সম্পাদক।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article