সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের যুবক নিহত - Surma Times | Sylhet News

news image 7d4a7fdcab8f9d9694c5a8ad02a3e2a11700222660

সুরমা টাইমস ডেস্কঃ

 

মধ্যপ্রাচ্যের সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ফখরুল ইসলাম (৩০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম গ্রামের আজির উদ্দিনের ছেলে।

দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের চাচা সাহাব উদ্দিন মেম্বার বলেন, আমার ভাতিজা সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে দুই বছর ধরে কর্মরত ছিলো।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা শহরের একটি রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article