একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন সুনামগঞ্জের মমতা

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন সুনামগঞ্জের মমতা - Surma Times | Sylhet News

357997 copy.jpeg

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেটে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মমতা দেবি (২৭) নামে এক নারী। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর গ্রামের বাসিন্দা। তার ৫ বছরের এক মেয়ে রয়েছে এবং স্বামী সত্তরঞ্জন দেব নাথ একজন চাকরিজীবী।

 

আজ শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে ৪ নবজাতক ভূমিষ্ঠ হয়। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে।

 

পরিবার সূত্রে জানা যায়, ৭ মাসের গর্ভবতী মমতা বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিজারের মাধ্যমে ৪ নবজাতক ভূমিষ্ঠ করা হয়। মা এবং নবজাতক সুস্থ রয়েছেন। হাসপাতালের ইনকিউবিটরে রেখে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় পরিবার।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article