সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের দ্বিবা‌র্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের দ্বিবা‌র্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা - Surma Times | Sylhet News

20230804 203346 300x194 1

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের দ্বিবা‌র্ষিক নির্বাচন ২০২৩ এর তফসিল ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (৪ঠা আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে তফসিল ঘোষণা করা হয়।

সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের দ্বিবা‌র্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ক‌রেন, নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির প্রধান ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান।

এ সময় তার সা‌থে উপ‌স্থিত ছি‌লেন, নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির অপর তিন সদস‌্য, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বাপ্পি চৌধুরী, সদস্য ফারজানা আক্তার তাহেরা,তপন কুমার সাহা,আহমেদ শাকিল প্রমুখ।

ঘো‌ষিত তফ‌সিল অনুযায়ী, আগামী ৪ঠা আগস্ট খসড়া ভোটার তা‌লিকা প্রকাশ, ৮ই আগস্ট চূড়ান্ত ভোটার তা‌লিকা প্রকাশ, ১০ ও ১১ই আগস্ট ম‌নোনয়ন উত্তোলন ও জমাদান, ১৩ই আগস্ট ম‌নোনয়নপত্র বাছাই ও বৈধ তা‌লিকা প্রকাশ ও ১৫ই আগস্ট আপিল নিষ্প‌ত্তি ও প্রত‌্যাহার। আগামী ১৮ই আগস্ট দুপর ১২ টা থেকে দুপুর ৫ টা পর্যন্ত বিরত‌িহীনভা‌বে ভোটগ্রহণ চল‌বে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article