এবার গুগলে আসছে ‘ব্লু টিক’

এবার গুগলে আসছে ‘ব্লু টিক’ - Surma Times | Sylhet News

blue 2305051238

সুরমা টাইমস ডেস্কঃ

এবার ব্যবহারকারীদের জন্য ব্লু টিক অপশন নিয়ে আসছে গুগল। বিআইএমআই বা ব্র্যান্ড ইন্ডিকেটর্স ফর মেসেজ আইডেন্টিফিকেশনের জন্য যে সব জিমেইল ব্যবহারকারীরা ভেরিফাই করবেন, তারাই এই ব্লু টিক পরিষেবা ব্যবহার করতে পারবেন।

 

ফেসবুক, টুইটারের পর এবার গুগলেও ব্লু টিক সুবিধা আসতে যাচ্ছে। সার্চ জায়ান্ট জানিয়েছে, এই পরিষেবার মাধ্যমে গুগল ব্যবহারকারী তাদের নামের পাশে একটি নীল চেকমার্ক প্রদর্শন করা হবে।

 

এই নিয়ম চালুর পিছনে তাদের দাবি এর মাধ্যমে গুগল ব্যবহারকারীদের পরিচয় যাচাই করা যাবে এবং স্ক্যামের সংখ্যা হ্রাস করা যাবে।। এই পরিষেবাটি এই মুহূর্তে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

 

প্রাথমিকভাবে বিভিন্ন ব্র্যান্ডকে ব্লু টিক অফার করবে সার্চ ইঞ্জিন জায়ান্টের ইমেইল পরিষেবাটি। তার জন্য তাদের ব্র্যান্ডের লোগো ভেরিফাই করতে হবে বিআইএমআই প্ল্যাটফর্ম থেকে। তারপরেই তারা প্রোফাইলে ব্লু চেকমার্ক ব্যবহার করতে পারবেন।

গুগলের অফিসিয়াল ব্লগ অনুযায়ী, নতুন ফিচারটি প্রোফাইল ব্যবহারকারীদের আলাদা করে শনাক্ত করতে সাহায্য করবে। আগামী তিন দিনের মধ্যে বড়সড় ব্র্যান্ডগুলির কাছেও পৌঁছে যাবে নতুন ফিচারটি।

 

গুগলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, প্রত্যেকটা গুগল ওয়ার্কস্পেস কাস্টমার, লিগ্যাসি জি সুইট বেসিক ও বিজনেস কাস্টমার এমনকি, ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টধারীদের সকলে এই ব্লু চেকমার্ক ব্যবহার করতে পারবেন।

 

২০২১ সালে, কোম্পানিটি প্রথমে জিমেইলে ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেন্টিফিকেশন (বিআইএমআই) চালু করেছিল। এটি এমন একটি বৈশিষ্ট্য যার জন্য প্রেরকদের শক্তিশালী প্রমাণ ব্যবহার করতে হবে এবং ইমেলে একটি ব্র্যান্ড লোগোকে অবতার হিসাবে প্রদর্শন করার জন্য তাদের ব্র্যান্ড লোগো যাচাই করতে হবে।
google blue tick গুগল আরও জানিয়েছে, এই বৈশিষ্ট্যটির উপর ভিত্তি করে, ব্যবহারকারীরা এখন বিআইএমআই গ্রহণকারী প্রেরকদের জন্য একটি চেকমার্ক আইকন দেখতে পাবেন। এটি ব্যবহারকারীদের বৈধ প্রেরক বনাম ছদ্মবেশী প্রেরকের মধ্যে বার্তা শনাক্ত করতে সহায়তা করবে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article