বাংলাদেশে ১,০০০ এনইভি সরবরাহের মাইলফলক ছুঁয়েছে বিওয়াইডি

বাংলাদেশে ১,০০০ এনইভি সরবরাহের মাইলফলক ছুঁয়েছে বিওয়াইডি - Surma Times | Sylhet News

বাংলাদেশে ১,০০০ এনইভি সরবরাহের মাইলফলক ছুঁয়েছে বিওয়াইডি - Surma Times | Sylhet Newsঢাকা, ১৪ জুলাই: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে দেশের রাস্তায় ১,০০০-এর বেশি এনইভি সরবরাহের মাইলফলক অর্জন করেছে। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

এরপর বিভিন্ন দামের একাধিক এনইভি মডেল বাজারে আনার মাধ্যমে বিওয়াইডি তাদের পোর্টফোলিও সম্প্রসারণের পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তিনির্ভর যানবাহন সরবরাহ করে আসছে। অল্প সময়ের মধ্যেই দেশে এক হাজারের বেশি এনইভি গাড়ি সরবরাহ করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

এই সাফল্য উদযাপন উপলক্ষে রোববার ঢাকার একটি হোটেলে ‘ড্রিভেন বাই ১০০০’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা, ক্রেতা, ডিলার পার্টনার, খাতসংশ্লিষ্ট অংশীজন, ইনফ্লুয়েন্সার ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং, বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের উপস্থিত ছিলেন।

বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান বলেন, “১,০০০ এনইভি বিক্রির মাইলফলক আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি ক্রেতাদের আস্থার প্রতিফলন। বাংলাদেশের প্রথম অফিসিয়াল এনইভি ব্র্যান্ড হিসেবে আমরা বিশ্বমানের প্রযুক্তির মাধ্যমে টেকসই মোবিলিটি আরও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “এই অর্জন বাংলাদেশে ইভি খাতের অগ্রগতির প্রতিফলন। টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি, উদ্ভাবনী সমাধান এবং গ্রাহকদের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”

বিওয়াইডি জানায়, বৈশ্বিক তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনার লক্ষ্য নিয়ে তারা আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব যানবাহন উন্নয়নে কাজ করছে। বাংলাদেশেও পরিচ্ছন্ন, স্মার্ট ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article