৮ হাজার mAh ব্যাটারি নিয়ে বাজারে রিয়েলমি C100x

৮ হাজার mAh ব্যাটারি নিয়ে বাজারে রিয়েলমি C100x - Surma Times | Sylhet News

৮ হাজার mAh ব্যাটারি নিয়ে বাজারে রিয়েলমি C100x - Surma Times | Sylhet Newsস্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন সি-সিরিজের স্মার্টফোন C100x। ডিভাইসটিতে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা। পাশাপাশি, রিয়েলমির দাবি অনুযায়ী, ফোনটিতে ৭ বছর পর্যন্ত ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।

রিয়েলমির ল্যাব টেস্টের তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে C100x দিয়ে সর্বোচ্চ ৬০ ঘণ্টা কল, ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার এবং ১৩ ঘণ্টা ফ্রি ফায়ার গেমপ্লে করা যাবে। এছাড়া ডিভাইসটি সর্বোচ্চ ৮০৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিসপ্লের ক্ষেত্রে C100x-এ রয়েছে ৬.৮ ইঞ্চি এইচডি+ স্ক্রিন। এর রেজ্যুলুশন ৭২০×১৫৭০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ। পাশাপাশি ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং ও ৯০ দশমিক ৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও থাকায় স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়ার কথা জানিয়েছে রিয়েলমি।

অডিও অভিজ্ঞতার জন্য ফোনটিতে রয়েছে ৩০০ শতাংশ আলট্রাবুম সাউন্ড। প্রতিষ্ঠানটির দাবি, এ সুবিধা গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারে আরও সমৃদ্ধ অভিজ্ঞতা দেবে। পড়াশোনা, কাজ, ভ্রমণ, বিনোদন ও গেমিংয়ের মতো দৈনন্দিন ব্যবহারের কথা বিবেচনায় রেখেই ডিভাইসটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রিয়েলমি।

টেকসই ব্যবহারের জন্য C100x-এ আর্মরশেল প্রোটেকশন এবং IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। এর ফলে পানির ঝাপটা ও ভারী বৃষ্টির মতো পরিস্থিতিতে ডিভাইসটি সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়েলমির দাবি, ক্যামেরা সেটআপের মাধ্যমে ব্যবহারকারীরা ছবিতে বিস্তারিত তথ্য ধারণ করতে পারবেন। পাশাপাশি ডিভাইসটিতে বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে।

ব্যবহারকারীদের পছন্দের কথা বিবেচনায় রেখে C100x-এ রাখা হয়েছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। ডিজাইনে রয়েছে ফ্ল্যাগশিপ-অনুপ্রাণিত রাউন্ডেড কর্নার।

রিয়েলমি C100x পাওয়া যাচ্ছে গোল্ডেন কোস্ট ও ডিপব্লু টাইডস নামে দুটি রঙে। রয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২১ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।

স্মুথ পারফরম্যান্সের জন্য ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে অতিরিক্ত ৮ জিবি ডায়নামিক র‍্যাম এবং ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টে অতিরিক্ত ১২ জিবি ডায়নামিক র‍্যাম সুবিধা রয়েছে।

এদিকে, বর্তমানে দারাজে রিয়েলমির C100x নিয়ে চলছে স্টুডেন্ট ডিসকাউন্ট ক্যাম্পেইন। দেশজুড়ে স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারাজ থেকে ফোনটি কিনলে ২ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন।

এই অফার পেতে শিক্ষার্থীদের বৈধ স্টুডেন্ট আইডি ও সেলফি আপলোডের পাশাপাশি সচল বাংলাদেশি মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। যোগ্য প্রতিটি শিক্ষার্থী ক্যাম্পেইনের আওতায় একটি ডিসকাউন্ট কুপন পাবেন। কুপনটি ১০ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ব্যবহার করা যাবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article