কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষায় আসছে রেডমি ১৭

কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষায় আসছে রেডমি ১৭ - Surma Times | Sylhet News

কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষায় আসছে রেডমি ১৭ - Surma Times | Sylhet Newsঢাকা, ২৮ জুলাই: শাওমি বাংলাদেশ তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭ আগামী আগস্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা, ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি থাকছে।

শাওমি বাংলাদেশ জানিয়েছে, রেডমি ১৭ একবার পূর্ণ চার্জে সাধারণ ব্যবহারে ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে সক্ষম। ৪৫ ওয়াট টার্বো চার্জিংয়ে মাত্র ৪৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ এবং ৩৫ মিনিটের চার্জে সারাদিনের স্বাভাবিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে।

দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতার জন্য ডিভাইসে কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে, যা দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া ও স্ক্র্যাচের বিরুদ্ধে অধিক সুরক্ষা দেয়। এছাড়া ডাইনামিক আরজিবি লাইট ডিজাইন ফোনটিকে প্রিমিয়াম লুক দেবে।

মাল্টিমিডিয়া ব্যবহারে একবার চার্জে টানা ৯১ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং ১৬ ঘণ্টা পর্যন্ত ইউটিউব শর্টস স্ট্রিমিং উপভোগ করা যাবে বলে জানানো হয়েছে।

শাওমি বাংলাদেশ নিশ্চিত করেছে, আগামী আগস্টে দেশের বাজারে রেডমি ১৭ উন্মোচিত হবে। উন্মোচনের নির্দিষ্ট তারিখ, মূল্য ও প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই শাওমি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে ঘোষণা করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article