এসএমপি‘র এপ্রিল/২০২৩ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএমপি‘র এপ্রিল/২০২৩ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

f42f5fa7 f163 462c 9d4d f5fd0128dd1b1

অদ্য ১০/০৪/২০২৩ খ্রিঃ তারিখে দুপুর ১২:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এপ্রিল/২০২৩ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ,

 

সিলেট মহানগর কোর্টের পিপি এডভোকেট জনাব নিজাম উদ্দিন, পিবিআই, হাইওয়ে, র্যা ব-৯ সিলেট, মাদকদ্রব্য অধিদপ্তর সিলেট, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ এর প্রতিনিধিবৃন্দ সহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ , সহকারি পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ। মান্যবর পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত পুলিশ কর্মকর্তাগণদের নিজ নিজ এলাকার অপরাধ সংক্রান্ত বিষয়ে জানতে চান।

 

উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় কর্মকর্তাবৃন্দদের সৎ ‍ও মানবিক পুলিশিং এর নির্দেশণা প্রদান করেন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয়ের নির্দেশিত পুলিশিং, পুলিশের ইমেজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত নির্দেশণাবলী, শৃঙ্খলা- ড্রেসকোড বজায় রেখে পেশাদারিত্বের সাথে ডিউটিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশণা প্রদান করেন।

 

তিনি বলেন, ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এছাড়াও পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল-উল-ফিতর উপলক্ষে যথাযথভাবে সম্মানিত নাগরিকদের নিরাপত্তার বিষয়টি তিনি তোলে ধরেন। পুলিশকে দক্ষতার সাথে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দের প্রতি আহ্বান জানান।

সভায় বিগত মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারগণ হলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মাইন উদ্দিন খান (দক্ষিণ সুরমা থানা ), অফিসার ইনচার্জ জনাব মোঃ শামছুদ্দোহা, পিপিএম (দক্ষিণ সুরমা থানা),

 

ইন্সপেক্টর জনাব সুমন কুমার চৌধুরী (দক্ষিণ সুরমা থানা), ইন্সপেক্টর জনাব মোঃ নুরুল ইসলাম (আরআই, পুলিশ লাইন্স), ইন্সপেক্টর জনাব মোহাম্মদ সহিদুর রহমান (ডিবি), ইন্সপেক্টর জনাব মোঃ জিয়াউর রহমান (প্রশিকিউশন), ইন্সপেক্টর জনাব আল-আমিন (সিটিএসবি), টিআই জনাব সামছুদ্দিন (ট্রাফিক বিভাগ), এসআই জনাব মোঃ আবুল হোসেন (দক্ষিণ সুরমা থানা), এসআই জনাব জয়ন্ত কুমার দে (ডিবি), এসআই জনাব মোঃ আবুল হোসেন (প্রসিকিউশন), এসআই জনাব মোঃ সাহাব উদ্দিন (পুলিশ লাইন্স, বিভাগীয় পোশাক ভান্ডার), টিএসআই জনাব প্রকাশ দেবনাথ (ট্রাফিক বিভাগ),

 

এসআই জনাব মোঃ সানাউল ইসলাম (সিটিএসবি), এএসআই জনাব মোঃ সাদিকুর রহমান (দক্ষিণ সুরমা থানা), এএসআই জনাব মোঃ আলী হোসেন (সদর ও প্রশাসন), এটিএসআই জনাব মোঃ আমির হোসেন (ট্রাফিক বিভাগ), এএসআই জনাব মোছাম্মদ রুবিনা খাতুন (সিটিএসবি), ড্রাইভার কনস্টেবল মোঃ মোহন মিয়া (মটরযান শাখা, সদর ও প্রশাসন)।

 

 

— বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article