রিফাত হত্যায় গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সিলেটে মানববন্ধন

রিফাত হত্যায় গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সিলেটে মানববন্ধন - Surma Times | Sylhet News

রিফাত হত্যায় গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সিলেটে মানববন্ধন - Surma Times | Sylhet Newsসিলেট, ১৬ আগস্ট: সিলেট নগরীর কাজির বাজারের সেলফি ব্রিজ এলাকায় নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদ হত্যার সঙ্গে জড়িত আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

বক্তারা প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে নিহত রিফাত ও আহতদের পরিবার ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।

বক্তারা বলেন, খাসদবীর এলাকার সন্তান ও স্থানীয় ‘দ্বীপশিখা স্কুল’-এর নবম শ্রেণির ছাত্র রিফাত আহমদকে গত ২৭ জুলাই কাজির বাজারের সেলফি ব্রিজে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর কয়েকজন বন্ধুও গুরুতর আহত হন। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রশাসনের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নিহত ও আহতদের পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হুমায়ূন আহমেদ মাশুকের সভাপতিত্বে এবং শাকিল আহমদ খানের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি ফুয়াদ বিন রশীদ, ১০ নম্বর উত্তর বাদেপাশা ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন, দারুস সালাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নেয়ামত উল্লাহ, অ্যাডভোকেট আব্দুল আলিম, অ্যাডভোকেট আব্দুল আজিম, জুলাই যোদ্ধা লিটন আহমেদ, শুকরিয়া মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও আহত আব্দুস সামি সিকন্দারের পিতা মো. সিরাজ সিকদার এবং নিহত রিফাতের মা ডলি বেগম।

এ ছাড়া উপস্থিত ছিলেন শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য মাহমুদ, রাজি, ছাত্র তোফায়েল আহমদ তপু, যুবদল কর্মী মুমিন আহমদ, জুয়েল আহমদ শেকু, তোফায়েল সিকদার তপু, সুমন আহমদ, ইমন আহমদ, এরশাদ, ইয়াসিন আহমদ, আহত ছাব্বিরের ভাই রাব্বি, নিহতের চাচাতো ভাই মো. হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী নাজমুল ইসলাম, রুহুল আমিন, নাজিমসহ নিহতের পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক ও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত হত্যারহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article