শাহপরাণে ১৮৬টি ভারতীয় কম্বল জব্দ, তিনজন গ্রেপ্তার

শাহপরাণে ১৮৬টি ভারতীয় কম্বল জব্দ, তিনজন গ্রেপ্তার - Surma Times | Sylhet News

শাহপরাণে ১৮৬টি ভারতীয় কম্বল জব্দ, তিনজন গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ৬ আগস্ট: সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৫১ হাজার ৫০০ টাকা মূল্যের ১৮৬টি ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি কাভার্ড ভ্যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে শাহপরাণ (রহ.) থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের টিলাগড় এমসি কলেজ গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন।

এ সময় ঢাকা মেট্রো-অ-১১-৩৯৮৫ নম্বরের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিভিন্ন রং ও আকারের ১৮৬টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৫১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে গ্রেপ্তার হন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বলাকোট গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সিলেটের শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা মো. মঞ্জিল আহমেদ (২৯), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালদিঘা গ্রামের আলী হোসাইন (২৯) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের গিলাছড়া নোয়াগাঁও গ্রামের রাসেল আহমদ ইমরান (২৭)।

পুলিশ জানায়, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪ এবং তারিখ ৫ আগস্ট ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article