রিফাত হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে আছিরগঞ্জে মানববন্ধন

রিফাত হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে আছিরগঞ্জে মানববন্ধন - Surma Times | Sylhet News

রিফাত হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে আছিরগঞ্জে মানববন্ধন - Surma Times | Sylhet Newsসিলেট, ৫ আগস্ট: সিলেট নগরীর কাজিরবাজার সেতুর ওপর ছুরিকাঘাতে নিহত কিশোর রিফাত আহমদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় আছিরগঞ্জ বাজারের সিটি সুপার মার্কেটের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রিফাত আহমদ একজন কিশোর শিক্ষার্থী ছিলেন। সিলেট নগরীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অবস্থায় গত ২৭ জুলাই রাতে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। কিন্তু ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে নিহতের পরিবার যেমন হতাশ, তেমনি অভিভাবক ও তরুণ সমাজের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

বক্তারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, দ্রুত খুনিদের গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া হবে।

হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রথমে বক্তব্য দেন সমাজসেবক ও ব্যবসায়ী রুহুল আমীন।

এতে আরও বক্তব্য দেন ১০ নম্বর উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ৮ নম্বর তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ডা. আব্দুল গফুর, বিয়ানীবাজার উপজেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক এবাদুল হক, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লকুস আহমদ, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েক, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন, আছিরগঞ্জ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, রাখালগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সদস্য জয়নাল আবেদীন, সিলেট জেলা যুবদলের সদস্য আব্দুস সত্তার রুহেল, আছিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেহান উদ্দিন ও সাধারণ সম্পাদক এনামুল হক, সমাজসেবক আব্দুল কাদির, জয়নাল উদ্দিন, সিলেট জেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালিক, জেলা তাঁতী দলের সদস্য জগলু আহমদ ও কামাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ আহমদ লেইছ, উত্তর বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান আহমদ, তিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশদি বাবলু, ছাত্রদল নেতা সামিউল হক, তানভির আহমদ, সুমন, ছাত্রনেতা জিয়া, ব্যবসায়ী আব্দুস সালাম ও সালমান আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নিজামুল হক।

উল্লেখ্য, গত ২৭ জুলাই রাত ১০টার দিকে সিলেটের কাজিরবাজার সেতুর ওপর অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রিফাত আহমদ (১৫)। তিনি নগরীর খাসদবির দারুস সালাম মাদ্রাসা সংলগ্ন বন্ধন জি-৩ এলাকার বাসিন্দা মিফতাহ উদ্দিনের ছেলে এবং দ্বীপশিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। তাদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article