শাহপরাণে নকল সিগারেট জব্দ, দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

শাহপরাণে নকল সিগারেট জব্দ, দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet News

শাহপরাণে নকল সিগারেট জব্দ, দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet Newsসিলেট, ২ আগস্ট ২০২৬: সিলেটের শাহপরাণে র‌্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১,২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শাহপরাণ (রঃ) থানাধীন খাদিমনগর এলাকার শাহপরাণ গেইট সংলগ্ন বালাজি স্টোর নামের মুদির দোকানে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং জেলা প্রশাসন, সিলেটের একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে দোকানটি থেকে সর্বমোট ১,২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ১,০১,৯২০ টাকা।

অভিযান চলাকালে উপস্থিত ম্যাজিস্ট্রেট দোকানের মালিক বকুল দেবনাথ (৬৯)-কে নকল সিগারেট অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

র‌্যাব-৯ জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয় নিষিদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article