সিলেট, ২৫ জুলাই: র্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ জুলাই সন্ধ্যায় খাদিম চৌমহনী পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শাহপরাণ (রহঃ) থানাধীন এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে যে ৩৩নং ওয়ার্ডের খাদিম চৌমহনী পয়েন্ট এলাকায় কতিপয় অনলাইন জুয়াড়ি দল অনলাইনে জুয়া খেলছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্ট মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন দীপ্ত চাষা (২১), পিতা মিশির চাষা, অজয় কল (২৬), পিতা সাধু কল, পাপলু তন্তবায় (২৬), পিতা মৃত চন্দ্র তন্তবায় এবং অন্তর নায়েক (২০), পিতা গোপাল নায়েক। তাদের সবার স্থায়ী ঠিকানা খাদিম চা বাগান, থানা এয়ারপোর্ট, জেলা সিলেট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে ইউ২২২.ঈঙগ, ঝযরষষড়হম ঞববৎ, ঘরমযঃ ঞববৎ, ঔঁধির ঞববৎসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছে। উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের ও জব্দকৃত আলামত সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।





