সিলেট, ১৮ জুলাই ২০২৬: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট নগরীর অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৩৯৭ জন ভোটারের মধ্যে ৩৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি পদের মধ্যে ৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং বাকি ৮টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ২৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আমির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার পান ১৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন আজাদ রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাসিত মহসিন পান ১৪৯ ভোট।
অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি-১ পদে জুবের আহমদ জুবেল, সহ-সভাপতি-২ পদে মোহাম্মদ মুহিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক-১ পদে মো. কাহার মিয়া, সহ-সাধারণ সম্পাদক-২ পদে বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. মানিক মিয়া এবং সমাজকল্যাণ সম্পাদক পদে মো. বশির আহমদ।
এর আগে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফারুক মিয়া, কোষাধ্যক্ষ পদে সৈয়দ জাহাঙ্গীর আলম, ধর্ম সম্পাদক পদে মো. ইমরুল হাসান জাফরী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আলেক আহমদ এবং কার্যকরী সদস্য পদে মো. ওমর আলী, মো. হাবিবুর রহমান তালুকদার ও মো. জামাল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার মো. আফসর খান, আব্দুর রাজ্জাক রাজন, রুবেল বকস ও আজিজ খান সজীব।
নির্বাচন পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আলিমুল এহসান চৌধুরী ও নুরুল আলম, জালালাবাদ থানা জামায়াতের আমীর ক্বারী আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং জামায়াত নেতা ওবায়দুল হক শাহীনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এছাড়া অ্যাডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন, যুগ্ম সদস্য সচিব মো. ওসমান গনি এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনসহ আয়োজকরা।






