সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বয় পরিষদের ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বয় পরিষদের ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - Surma Times | Sylhet News

সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বয় পরিষদের ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - Surma Times | Sylhet Newsসিলেট, ১৩ জুলাই: সিলেটের পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথ প্ল্যাটফর্ম হিসেবে “সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ”-এর ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে আহ্বায়ক কমিটির উদ্যোগে কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সিলেটের পরিবহন খাতে মালিক ও শ্রমিকদের মধ্যে ঐক্য জোরদার এবং ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে এই প্রথমবারের মতো এমন একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এবং সমন্বয় পরিষদের আহ্বায়ক নাজিম উদ্দিন লস্করকে সভাপতি, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী ময়নুল ইসলামকে কার্যকরী সভাপতি এবং সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ও সদস্য সচিব নাজির আহমদ স্বপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া প্রথম সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। সহ সভাপতি পদে রয়েছেন শেখ এমরান হোসেন ঝুনু, আবেদ সুলতান চৌধুরী তারেক, মো. জাকারিয়া আহমদ, রুনু মিয়া মঈন, মতছির আলী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, নুর আহমদ খান সাদেক, আনোয়ার হোসেন, মামুনুর রশিদ, মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এবং মো. কাউছার আহমদ।

প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাছুম আহমদ লস্কর। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. আজাদ মিয়া, আলী আকবর রাজন এবং দেলওয়ার হোসেন। সহ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহবুব মিয়া মবু, মো. শারীফ আহমদ, জামিল আহমদ লিটন এবং আহমদ আলী স্বপন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাব্বীর আহমদ ফয়েজ। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবুল হাসানাত ও সাইফুল ইসলাম। প্রচার সম্পাদক হিসেবে আব্দুস শহীদ এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে জুলহাস হোসেন বাদল ও অ্যাডভোকেট তাজ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন গোলাম হাদী ছয়ফুল, আব্দুর রহিম, আবুল হাসান চৌধুরী, মো. সাহেব আলী, আতিকুর রহমান, মুজিবুর রহমান, কামাল আহমদ, মো. মানিক মিয়া, মিফতাহুল কবির মিফতা, ইকবাল আহমদ, শানুর মিয়া, আব্দুল মালিক সেকু, জালাল আহমদ, মো. আব্দুল জলিল, শেখ আরিফ আহমদ, মোহাম্মদ আলী, আফতাব উদ্দিন, উবেদুজ্জামান চৌধুরী, আব্দুল ওয়াদুদ, কয়ছর আলী জালালী এবং বদরুল ইসলাম রিপন।

সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজির আহমদ স্বপন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাব্বীর আহমদ ফয়েজ। এছাড়া বক্তব্য দেন মো. জাকারিয়া আহমদ, আবু সরকার, দেলওয়ার আহমদ, হাজী ময়নুল ইসলাম এবং নুর আহমদ খান সাদেকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, এই সমন্বয় পরিষদ সিলেটের পরিবহন খাতে মালিক ও শ্রমিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং যৌথভাবে দাবি-দাওয়া আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article