সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালন

সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালন - Surma Times | Sylhet News

সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালন - Surma Times | Sylhet Newsসিলেট, ৮ জুলাই: সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও এক যুগপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি সুধীজনের মিলনমেলায় পরিণত হয়।

বুধবার দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত একযুগ পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল। সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বিশিষ্ট সাংবাদিক ও ক্লাবের আজীবন সদস্য আফতাব চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, সিলেট জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক জাবেদ আহমদ, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার এবং ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আনিছুজ্জামান পাটোয়ারী।

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান এবং কার্যকরী পরিষদ সদস্য মো. মোশাহিদ আলী ও সাদিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, এনসিপি নেতা সালিম আহমদ, সিনিয়র ফটো সাংবাদিক দুলাল হোসেন, ক্লাব সদস্য এমএ রহিম, মো. আলমগীর আলম, উৎফল বড়ুয়া, অলিউর রহমান, খায়রুল আমিন রাফসান, মোহাম্মদ সুহেল আহমদ, ফাহিম আহমদ, নাহিদ আহমদ, রুবেল আহমদ, মোহাম্মদ আজমল আলী, জুলকার নাইন সাইরাস, আবু মূসা সরকার, সুয়েব রানা, সাংবাদিক মাহমুদুল হাসান নাঈম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অনলাইন গণমাধ্যম সবসময় বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করে। সিলেট অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমের যেকোনো সংবাদকে খুবই গুরুত্ব দেন এবং সমাজের কোনো অসঙ্গতির খবর প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জেলা পরিষদ, সিলেটের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, সময়ের প্রয়োজনে এখন মানুষ ঘুম থেকে উঠেই অনলাইনে চোখ বুলিয়ে নেয়। অনলাইন গণমাধ্যমের কর্মতৎপরতার কারণে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব কমে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সমাজের সমস্যা বেশি করে তুলে ধরার প্রত্যাশা জানান।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, অনলাইন প্রেসক্লাব নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে চলায় মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। অনলাইনের কল্যাণে দ্রুত যেকোনো সংবাদ সবার কাছে পৌঁছে যায় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন ও আগস্টের গণঅভ্যুত্থানে অনলাইন মিডিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব যুগপূর্তি পালন করেছে, এটি যেন শতবর্ষ উদযাপন করতে পারে এমন প্রত্যাশা রইল। অনুষ্ঠানে বক্তারা ক্লাবের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article