মার্কিন রাষ্ট্রদূতের সিলেট সফরে ঐতিহাসিক স্থাপনা ঘোরা, সাত রঙের চা পান

মার্কিন রাষ্ট্রদূতের সিলেট সফরে ঐতিহাসিক স্থাপনা ঘোরা, সাত রঙের চা পান - Surma Times | Sylhet News

মার্কিন রাষ্ট্রদূতের সিলেট সফরে ঐতিহাসিক স্থাপনা ঘোরা, সাত রঙের চা পান - Surma Times | Sylhet Newsসিলেট, ৭ জুলাই: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সফরে কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়িসহ চাঁদনীঘাট এলাকার ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করেছেন। সফরের অংশ হিসেবে তিনি সিলেটের বিখ্যাত সাত রঙের চাও পান করেন।

মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রথমে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গেও আলাদা আলাদা বৈঠক করেন।

দুপুরের দিকে রাষ্ট্রদূত কিন ব্রিজসহ আশপাশের এলাকা পরিদর্শন করেন বলে জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এর আগে আলী আমজাদের ঘড়িঘরের পাশে তাঁকে মার্কিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়। পরে তিনি সুরমা নদীর তীরে ছবি তোলেন। সার্কিট হাউসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকের আগে তাঁকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রদূত সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং নগর পরিচালনা, জনসেবা ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আগ্রহের সঙ্গে অবগত হন। তাঁর এই সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সকালে নগরীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সিলেট অঞ্চলে মার্কিন বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী বলেন, সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন শিল্পের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের উন্নয়নের সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সিলেট অঞ্চলে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূতের সিলেট সফরে ঐতিহাসিক স্থাপনা ঘোরা, সাত রঙের চা পান - Surma Times | Sylhet Newsপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা এই ধরনের আলোচনার মাধ্যমে আরও গতিশীল হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় গতকালই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য দেশের বাজারও উন্মুক্ত হবে। ওই বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিসিক প্রশাসকের সঙ্গে পৃথক বৈঠকে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিকসেবা এবং নগর পরিচালনার বিষয়ে খোঁজখবর নেন। পরে তাঁকে সিলেটের ঐতিহ্যবাহী চা-পাতার রেপ্লিকা এবং বিখ্যাত চা উপহার দেওয়া হয়। এ সময় ঐতিহ্যবাহী সাত রঙের চাও তাঁর জন্য প্রস্তুত ও পরিবেশন করা হয়।

মার্কিন রাষ্ট্রদূতের সিলেট সফরে ঐতিহাসিক স্থাপনা ঘোরা, সাত রঙের চা পান - Surma Times | Sylhet Newsসিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস এবং জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা এরিক গিলান, পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর মনিকা এল. সাই, ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার এবং রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদসহ অন্য কর্মকর্তারা সফরে অংশ নেন।

দিন শেষে কিন ব্রিজ ও আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণে মিউজিক্যাল পারফর্মেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত থেকে পরিবেশনা উপভোগ করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article