সিলেট, শনিবার (৪ জুলাই): সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোমন লাল হরিজন (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকার মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তা থেকে ৯০০ পিস ইয়াবাসহ রোমন লাল হরিজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রোমন লাল হরিজন কোতোয়ালী থানার কাষ্টঘর এলাকার সুইপার কলোনীর বাসিন্দা। তার পিতার নাম দিলু লাল হরিজন এবং মাতার নাম কাজলী লাল হরিজন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





