আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জিহাদ গ্রেফতার

আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জিহাদ গ্রেফতার - Surma Times | Sylhet News

আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জিহাদ গ্রেফতার - Surma Times | Sylhet Newsসিলেট, ২ আগস্ট ২০২৬: কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জিহাদ আহমদ ওরফে আবেদ আলী গ্রেফতার হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত জিহাদ আহমদ ওরফে আবেদ আলী (২৯) কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬৬, তারিখ-২৬/১১/২০২৫ খ্রি., ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোডের আসামি। তার পিতা তাহির আলী, মাতা জবা বেগম। স্থায়ী ঠিকানা গ্রাম- নয়াগাঁও, উপজেলা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট এবং বর্তমান ঠিকানা গ্রাম- ছড়ারপাড়, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট।

পুলিশ জানায়, গত ২০/১১/২০২৫ খ্রি. কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট এলাকায় সিএনজিযোগে যাত্রাকালে এক ব্যবসায়ীর নিকট থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামি জিহাদ আহমদ @ আবেদ আলী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ০৮টি ডাকাতি মামলা এবং ০১টি অস্ত্র আইনের মামলা রয়েছে। এসএমপি, সিলেটের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article