সিলেটে দুর্ধর্ষ ডাকাত সবুজ গ্রেপ্তার

সিলেটে দুর্ধর্ষ ডাকাত সবুজ গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সিলেটে দুর্ধর্ষ ডাকাত সবুজ গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ১১ সেপ্টেম্বর: সিলেটের আদালতপাড়া থেকে দুর্ধর্ষ ডাকাত সবুজকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার নুরুজ্জামানের ছেলে। তার পুরো নাম মো. জামাল হোসেন সবুজ। বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি, ডাকাতি মামলা দুটি, ডাকাতির প্রস্তুতির মামলা একটি এবং মাদক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ থানায় তার নামে দুটি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে বলে জানিয়েছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

তিনি জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article