সিলেটে জমকালো আয়োজনে এনটিভির বর্ষপূর্তি উদযাপন

সিলেটে জমকালো আয়োজনে এনটিভির বর্ষপূর্তি উদযাপন - Surma Times | Sylhet News
সিলেটে জমকালো আয়োজনে এনটিভির বর্ষপূর্তি উদযাপন - Surma Times | Sylhet News
সিলেটে জমকালো আয়োজনে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির বর্ষপূর্তি অনুষ্ঠানে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করছেন শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ

সিলেট, ৩ জুলাই — সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বর্ষপূর্তি। ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার সকালে এনটিভি সিলেট অফিসে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি কেক কেটে কর্মসূচির সূচনা করেন এবং এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, এনটিভি সময়ের দাবি পূরণ করেই এগিয়ে গেছে এবং এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন, এনটিভি দেশের গণমাধ্যম অঙ্গনে পথিকৃত হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেন, চ্যানেলটি ভবিষ্যতেও তার স্বকীয়তা, বিশ্বস্ততা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখবে।

বর্ষপূর্তি উপলক্ষে এনটিভি সিলেট অফিসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, পরিবেশবাদী সংগঠন ‘ধরা’র সভাপতি শাহ মোস্তফা জামান বাহার, এসনিকের সভাপতি জুরেজ গোলজারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক গোলজার আহমেদ, পরিবেশকর্মী কাশমির রেজা, সংস্কৃতিকর্মী সিরাজ উদ্দিন শিরুল, বিমান তালুকদার, চন্দন ঘোষ, জাহাঙ্গির আহমদ, মুরাদ আহমেদ, বাংলাটিভির এস আলম আলমগীর, এখন টেলিভিশনের অনিল পাল, সন্দিপন শুভ, ডিবিসি নিউজের তাওহীদুর রহমান শাহ, মো. শাকিব, সময় টেলিভিশনের জয়ন্ত কুমার পাল, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি আফজালুর রহমান চৌধুরী, ক্যামেরাপারসন এনামুল হক, এনটিভি সিলেট অফিসের সিনিয়র ক্যামেরাপারসন আনিস রহমান এবং স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রীসহ অনেকে।

বক্তারা বলেন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে এনটিভি তার দীর্ঘ পথচলায় দেশের কোটি মানুষের কাছে সংবাদ ও বিনোদন পৌঁছে দিয়েছে। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ উপলক্ষে এনটিভি সিলেট অফিসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক ও শিল্পী ভবচন্দ্র দাস এনটিভিকে নিয়ে বিশেষ সংগীত পরিবেশন করেন।

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এনটিভির এই বর্ষপূর্তি উদযাপন সিলেটের সংবাদমাধ্যম অঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article