সিলেট, ১ জুলাই ২০২৬: পবিত্র কুরআনের বিশুদ্ধ শিক্ষার প্রচার-প্রসার এবং যোগ্য-দক্ষ শিক্ষক-শিক্ষিকা তৈরির লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘মুয়াল্লিম ও মুয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স ২০২৬’।
‘তা‘লীমুল কুরআন সিলেট মহানগর’-এর উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) ও বুধবার (১ জুলাই) জুম অনলাইন প্ল্যাটফর্মে পুরুষ ও মহিলা শাখার পৃথক উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
পুরুষ শাখার উদ্বোধন মঙ্গলবার পুরুষ শাখার কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি তা‘লীমুল কুরআনের প্রধান উপদেষ্টা ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান উস্তায মাওলানা আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।
মহিলা শাখার উদ্বোধন বুধবার মহিলা শাখার ‘মুয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তা‘লীমুল কুরআন সিলেট মহানগরের দায়িত্বশীল মাওলানা আব্দুল মুকিতের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা শরিফ মোঃ শাহজালালের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রথম পর্বের পর শুধুমাত্র মহিলাদের নিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্ব পরিচালনা করেন কেন্দ্রীয় প্যানেল উস্তায ও মহিলা কোর্স পরিচালক মোছাম্মৎ আমেনা বাছেত। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নাজমুর সাহার। সমাপনী বক্তব্য দেন মহিলা শাখার উপদেষ্টা মুহতারামা মোর্শেদা আক্তার।
তা‘লীমুল কুরআন সিলেট মহানগরের সেক্রেটারি ও কোর্স পরিচালক ক্বারি আবদুল বাছেত মিলনের সার্বিক পরিচালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বক্তারা পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও পদ্ধতিগত শিক্ষাদানের উন্নয়নে এই তিন মাসব্যাপী কোর্সের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা প্রশিক্ষণার্থীদের নিষ্ঠার সঙ্গে কোর্স সম্পন্ন করে সমাজের সর্বস্তরে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা প্রশিক্ষণার্থী, ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।






