কার্ডিফে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি সভা

কার্ডিফে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি সভা - Surma Times | Sylhet News

কার্ডিফে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি সভা - Surma Times | Sylhet Newsকার্ডিফ, ২৮ জুন: যুক্তরাজ্যের কার্ডিফে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, কমিউনিটি সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান শহীদুল্লাহ্ সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর পরিচালনা করেন।

অনুষ্ঠানে ওয়েলস পার্লামেন্ট সদস্য হিউ টমাস এমএসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ভিসা ও পাসপোর্ট ফি কমানো, এনআইডি সেবা সহজ করা, বিমান ভাড়া হ্রাস এবং সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি।

এছাড়া বক্তারা কমিউনিটিতে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করা হয় এবং প্রবাসীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।কার্ডিফে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি সভা - Surma Times | Sylhet News

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article