তেলিয়াপাড়া সীমান্তে ভোররাতে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ফেরত

তেলিয়াপাড়া সীমান্তে ভোররাতে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ফেরত - Surma Times | Sylhet News

তেলিয়াপাড়া সীমান্তে ভোররাতে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ফেরত পাঠানো হলো অনুপ্রবেশকারীদের - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ হবিগঞ্জের তেলিয়াপাড়া সীমান্তে ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত পুশইনের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাৎক্ষণিক অভিযানে অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে জিরো লাইন থেকেই ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোররাত আনুমানিক ৩টার দিকে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা সিকিউরিটি লাইট বন্ধ রেখে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়।

এ সময় দায়িত্বরত বিজিবি টহলদল দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পেশাদারিত্বের সঙ্গে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্তের জিরো লাইন থেকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।

বিজিবি জানায়, এ ঘটনায় স্থানীয় সীমান্তবাসীরাও তাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বিজিবি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article