বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রতীক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রতীক বরাদ্দ - Surma Times | Sylhet News

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রতীক বরাদ্দ - Surma Times | Sylhet Newsসিলেটের বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিন এবং এডহক কমিটির সদস্যরা প্রতীক তুলে দেন।

আগামী ১৮ জুলাই অনুষ্ঠেয় এ নির্বাচনে শুরুতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও দপ্তর সম্পাদক পদ থেকে আব্দুল করিম সাচ্চু প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এবার ২০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সভাপতি পদে মোঃ আমির হোসেন পেয়েছেন চেয়ার এবং মোঃ আব্দুস সাত্তার পেয়েছেন ছাতা প্রতীক। সহ-সভাপতি পদে মোঃ আব্দুর রউফ মোবাইল, হাঃ মোহাম্মদ মুহিবুর রহমান টেবিল, মোঃ জুবের আহমদ জুবেল বাইসাইকেল, মোহাম্মদ সাইদুল ইসলাম কাপ-পিরিচ এবং মোঃ কাউছার আহমদ বাস-গাড়ি প্রতীক পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আব্দুল বাসিত মহসিন পেয়েছেন আম, হাবিবুর রহমান আনারস এবং আজাদ রহমান ডাব প্রতীক। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ বেলাল আহমদ কম্পিউটার, মোঃ কাহার মিয়া টিউবওয়েল, মোঃ উসমান জালালী জাকির কেটলি এবং সিতু রঞ্জন দে হাতপাখা প্রতীক পেয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওয়াহীদুজ্জামান হারিকেন, মোঃ মানিক মিয়া চশমা, মোঃ আব্দুল হাসান ফুটবল এবং হুসাইন আহমদ মাসুম বটগাছ প্রতীক পেয়েছেন। সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ সোলেমান হোসেন পেয়েছেন বই, আর মোঃ বশির আহমদ পেয়েছেন দোয়াত-কলম প্রতীক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক মিয়া, কোষাধ্যক্ষ সৈয়দ জাহাঙ্গীর আলম, ধর্ম সম্পাদক মোঃ ইমরুল হাসান (জাফরী), দপ্তর ও প্রচার সম্পাদক আলেক আহমদ এবং কার্যকরী সদস্য মোঃ ওমর আলী, মোঃ হাবিবুর রহমান তালুকদার ও মোঃ জামাল আহমদ।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক রাজনের পরিচালনায় এডহক কমিটির যুগ্ম সদস্য সচিব ওসমান গণি, সহকারী নির্বাচন কমিশনার রুবেল বক্স, সেলিম আহমদ শিবলী, আজিজ খান সজিব, সিনিয়র সদস্য ননি গোপাল দত্ত এবং বলাই দত্ত উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনসহ এডহক কমিটির সদস্যরা ব্যবসায়ীদের নির্বাচনে অংশ নিয়ে ভোট উৎসব সফল করার আহ্বান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article