শান্তিরক্ষায় বাংলাদেশ বিশ্বস্বীকৃত, সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

শান্তিরক্ষায় বাংলাদেশ বিশ্বস্বীকৃত, সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান - Surma Times | Sylhet News

শান্তিরক্ষায় বাংলাদেশ বিশ্বস্বীকৃত, সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান - Surma Times | Sylhet Newsআন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ‘শান্তি সমাবেশে’ বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।

বুধবার সকালে তোপখানা রোডের বিএসজিএসএফ মিলনায়তনে সিএলএনবি’র উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হারুনূর রশিদ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বছরে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

তিনি জানান, বর্তমানে বিশ্বের ১২টি দেশে প্রায় ৭ হাজার বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত ২ লক্ষাধিক শান্তিরক্ষী ৬৩টি মিশনে অংশ নিয়েছেন এবং এ খাত থেকে ৩ বিলিয়নের বেশি ডলার আয় হয়েছে।

বক্তারা বলেন, সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা প্রদান এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৭৪ জন শান্তিসেনা প্রাণ বিসর্জন দিয়েছেন।

তারা আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত। এই খাতকে আরও সম্প্রসারণে সরকারি নীতিগত সহায়তা প্রয়োজন।

সমাবেশ শেষে শান্তিরক্ষা মিশনে শহীদ শান্তিসেনা ও মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতা, সাবেক সামরিক কর্মকর্তা, সমাজসেবক ও নাগরিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article