একনেকে অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন ও তিন মেট্রোরেল প্রকল্প

একনেকে অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন ও তিন মেট্রোরেল প্রকল্প - Surma Times | Sylhet News

একনেকে অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন ও তিন মেট্রোরেল প্রকল্প - Surma Times | Sylhet Newsঢাকা, ১৬ সেপ্টেম্বর। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প।

বুধবার একনেকের এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চলবে এই ইলেকট্রিক ট্রেন। ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইলেকট্রিক ট্রেন ২০৩১ সালে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনটি মেট্রোরেল প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে বুধবারের একনেক সভায়। প্রকল্পগুলো হলো মেট্রো রেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রো রেল লাইন-১ এবং মেট্রো রেল লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিনটি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প অনুমোদন পেয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article