শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামি জাকিরকে আদালতে গণপিটুনি

শিশু ফাহিমাকে ধর্ষণের পর হত্যা: চার্জশিট দাখিল, প্রধান আসামি চাচা জাকিরসহ তিনজন - Surma Times | Sylhet News

শিশু ফাহিমাকে ধর্ষণের পর হত্যা: চার্জশিট দাখিল, প্রধান আসামি চাচা জাকিরসহ তিনজন - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে আদালত প্রাঙ্গণে মারধর করেছে একদল লোক। ঘটনাটি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার হাজতখানা থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়ার সময় আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। উপস্থিত একদল লোক পুলিশের সামনেই জাকিরকে ঘিরে ধরে মারধর শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, হঠাৎ করেই কয়েকজন জাকিরের ওপর হামলে পড়ে। এ সময় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাকে উদ্ধার করে এবং প্রিজন ভ্যানে তুলে নেয়।

আদালত সূত্র জানায়, এদিন মামলার পূর্ব নির্ধারিত তারিখ ছিল। সকালে কারাগার থেকে জাকিরকে আদালতের হাজতখানায় আনা হয় এবং পরে ট্রাইব্যুনালে নেওয়ার সময় হামলার ঘটনা ঘটে।

গত ১১ মে চার বছরের শিশু ফাহিমাকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে তার প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় জাকিরকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি লাশ গুমে সহযোগিতার অভিযোগে তার দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকেও অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ৬ মে নিখোঁজ হওয়ার পর দুই দিন পর ফাহিমার মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জাকির হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এ ঘটনার পর সিলেটজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে আন্দোলনে নামে।

সর্বশেষ আদালত প্রাঙ্গণে আসামিকে মারধরের ঘটনা আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article