ভর্তি মেলায় শিক্ষার্থীদের ভিড়, নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আকর্ষণীয় ছাড় ঘোষণা

ভর্তি মেলায় শিক্ষার্থীদের ভিড়, নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আকর্ষণীয় ছাড় ঘোষণা - Surma Times | Sylhet News

ভর্তি মেলায় শিক্ষার্থীদের ভিড়, নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আকর্ষণীয় ছাড় ঘোষণা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ফল সেমিস্টার ২০২৬ উপলক্ষে তিনদিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। প্রথম দিন থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

মঙ্গলবার সকালে নগরীর শেখঘাট ক্যাম্পাসে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ড. আরিফ আহমদ ভর্তি মেলার উদ্বোধন করেন। মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।

এডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক ও স্কুল অব বিজনেসের ডিন রেবেকা সুলতানা চৌধুরীর উপস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে।

ভর্তি মেলায় শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ এবং টিউশন ফিতে ৩০ শতাংশ থেকে শুরু করে ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

মেলায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলে কোর্স, সুযোগ-সুবিধা ও ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ে অনার্স পর্যায়ে বিবিএ, সিএসই, ইংরেজি ও আইন এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ, এমএ, এলএলএম, এমডিএস ও এমপিএইচসহ বিভিন্ন বিষয়ে ভর্তি কার্যক্রম চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, আকর্ষণীয় ছাড় ও আধুনিক শিক্ষাব্যবস্থার কারণে ভর্তি মেলায় ব্যাপক সাড়া মিলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article