জ্ঞান ও দ্বীনের দাওয়াত একসাথে, সোবহানীঘাট কামিল মাদরাসায় পাগড়ী প্রদান মাহফিল

জ্ঞান ও দ্বীনের দাওয়াত একসাথে, সোবহানীঘাট কামিল মাদরাসায় পাগড়ী প্রদান মাহফিল - Surma Times | Sylhet News

জ্ঞান ও দ্বীনের দাওয়াত একসাথে, সোবহানীঘাট কামিল মাদরাসায় পাগড়ী প্রদান মাহফিল - Surma Times | Sylhet Newsসিলেটের সোবহানীঘাটে ঐতিহ্যবাহী শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিদায়ী শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান জানানোর আহ্বান জানানো হয়।

সোমবার হাজী নওয়াব আলী জামে মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, উপকারী ইলম এমন একটি আমল, যার প্রতিদান মৃত্যুর পরও পৌঁছে যায়। তিনি শিক্ষার্থীদের সহীহ আকীদা ও সুন্নতে নববীর ওপর অবিচল থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জীবনের যে পেশাতেই থাকুক না কেন, দ্বীনি জ্ঞান চর্চা ও প্রচার অব্যাহত রাখতে হবে। পাশাপাশি মহররম মাসের গুরুত্ব তুলে ধরে আশুরার রোজা, কুরআন তেলাওয়াত ও দান-সাদাকায় গুরুত্বারোপ করেন।

মাহফিলে ২০২৫ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণির টেলেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী ও আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আছরের পর শুরু হওয়া মাহফিলে কোরআন-হাদিসভিত্তিক বয়ান পরিবেশন করেন মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খান ও মাওলানা জাহাঙ্গীর আলম।

শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article