ঝটিকা মিছিলের পর সিলেটে অভিযান, নিষিদ্ধ সংগঠনের আরও ৪ নেতাকর্মী গ্রেফতার

ঝটিকা মিছিলের পর সিলেটে অভিযান, নিষিদ্ধ সংগঠনের আরও ৪ নেতাকর্মী গ্রেফতার - Surma Times | Sylhet News

ঝটিকা মিছিলের পর সিলেটে অভিযান, নিষিদ্ধ সংগঠনের আরও ৪ নেতাকর্মী গ্রেফতার - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগরে ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে সংশ্লিষ্ট মামলায় মোট গ্রেফতার দাঁড়ালো ১২ জনে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জের আসাদুল হক একরাম (১৯), সিলেট নগরের তারেক আহমদ তপু (২৮), জুবেদ আহমদ (৩৫) এবং সুনামগঞ্জের তাহিরপুরের মো. আফসার হোসেন মুন্না (২২)।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ১৬ জুন থেকে শুরু হওয়া অভিযানে বিভিন্ন সময়ে আরও ৭ জন এবং সোমবার একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, ১৬ জুন সকালে নগরের নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়। এতে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী অংশ নেন। মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ ঘটনায় ১৮ জুন কোতোয়ালী থানার এসআই মাসুদ আহমদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article