সংসদে ‘মুতাহ বিয়ে’ বিতর্ক, মামুনুল হক প্রসঙ্গ এক্সপাঞ্জ, স্পিকারের কড়া রুলিং

সংসদে ‘মুতাহ বিয়ে’ বিতর্ক, মামুনুল হক প্রসঙ্গ এক্সপাঞ্জ, স্পিকারের কড়া রুলিং - Surma Times | Sylhet News

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন রোববার, বাজেট পেশ ও আলোচনা হবে - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ‘মুতাহ বিয়ে’ ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনাকে ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অনুপস্থিত একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত বিষয় সংসদে না তোলার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার নির্দেশ দেন।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রসঙ্গ তুলে সমালোচনা করেন। তিনি ‘মুতাহ বিয়ে’ বিষয়টি উল্লেখ করে বিভিন্ন প্রশ্ন তোলেন।

এ সময় স্পিকার বলেন, যার এখানে উপস্থিত হয়ে জবাব দেওয়ার সুযোগ নেই, তার ব্যক্তিগত বা বিতর্কিত বিষয় সংসদে আলোচনা করা সমীচীন নয়। তিনি এটিকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে এমন বক্তব্য না আনার জন্য সদস্যদের সতর্ক করেন।

পরবর্তীতে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বক্তব্যটি এক্সপাঞ্জ করার দাবি জানান এবং বলেন, উপস্থাপিত তথ্য সঠিক নয়। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ঘটনায় ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

সংসদের চিফ হুইপ নূরুল ইসলামও বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। পরে স্পিকার আনুষ্ঠানিকভাবে বিষয়টি এক্সপাঞ্জের নির্দেশ দেন।

এ সময় স্পিকার আরও বলেন, একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবনের বিতর্কিত দিক সংসদে আলোচিত হওয়া উচিত নয়।

পয়েন্ট অব অর্ডারে জামায়াতের সদস্য মুজিবুর রহমান বলেন, এ ধরনের আলোচনা সংসদের পরিবেশ নষ্ট করে এবং তা পরিহার করা উচিত।

ঘটনাটি ঘিরে সংসদে কিছু সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও পরে তা শান্ত হয় এবং বাজেট আলোচনা স্বাভাবিক ধারায় ফিরে আসে।

—

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article