অবশেষে অনুমোদন পেল সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল -চালুর পথে বহু প্রতীক্ষিত স্থাপনা

চীনের অর্থায়নে সিলেটে আসছে এক হাজার শয্যার বিশ্বমানের হাসপাতাল - Surma Times | Sylhet News
চীনের অর্থায়নে সিলেটে আসছে এক হাজার শয্যার বিশ্বমানের হাসপাতাল - Surma Times | Sylhet News
চীনের অর্থায়নে সিলেটে আসছে এক হাজার শয্যার বিশ্বমানের হাসপাতাল (ছবিঃ এ আই দিয়ে প্রতিকি ছবি)

সুরমা টাইমস রিপোর্টঃ  সিলেট জেলা হাসপাতাল নামে পরিচিত ২৫০ শয্যার হাসপাতালটি অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। দীর্ঘদিন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই হাসপাতাল চালুর পথে এটি বড় অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মক্তাদির। তিনি লেখেন, হাসপাতালটি অনুমোদিত হওয়ায় সিলেটের স্বাস্থ্যসেবা আরও আধুনিক ও উন্নত হবে।

ফেসবুক পোস্টে তিনি সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসাসেবার সুযোগ পাবে।

সিলেট নগরের চৌহাট্টা এলাকায় প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে আওয়ামী লীগ সরকারের আমলে হাসপাতালটি নির্মাণ করা হয়। ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হলেও এতদিন সেটি চালু করা সম্ভব হয়নি।

হাসপাতালটি কে পরিচালনা করবে তা নিয়েও এতদিন অনিশ্চয়তা ছিল। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় নাকি স্বাস্থ্য অধিদপ্তর, এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না থাকায় কার্যক্রম শুরু আটকে ছিল বলে জানা যায়।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতাল ভবনের রং, ইলেকট্রিক, টাইলস, দরজা, জানালা সব কাজই শেষ হয়েছে। ১৫ তলা ভবনের আটতলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে, যেখানে আইসিইউ, সিসিইউ, কেবিন, ওটি ও বহির্বিভাগের ব্যবস্থাও রাখা হয়েছে।

গত ২০ এপ্রিল হাসপাতাল পরিদর্শন করে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এটি চালুর ব্যবস্থা নেওয়া হবে। পরে গত ৩১ মে সিলেট সফরে তিনি হাসপাতালটি শিগগিরই পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দেন।

এখন অনুমোদন মিললেও বাস্তবে কবে চিকিৎসাসেবা শুরু হবে, তা নিয়েই সবার নজর থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article