স্টেপনিতে নতুন প্রাণ, বেন জনসন রোডে শুরু স্ট্রিট মার্কেট

স্টেপনিতে নতুন প্রাণ, বেন জনসন রোডে শুরু স্ট্রিট মার্কেট - Surma Times | Sylhet News

স্টেপনিতে নতুন প্রাণ, বেন জনসন রোডে শুরু স্ট্রিট মার্কেট - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ লন্ডনের স্টেপনি এলাকার বেন জনসন রোডে আনুষ্ঠানিকভাবে স্ট্রিট মার্কেট ও মার্কেট স্টল কার্যক্রম শুরু হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ওশান বিজনেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির প্রায় ৫০টি স্টল বসে। খাদ্যসামগ্রী, পোশাক, হস্তশিল্পসহ নানা পণ্যের সমাহারে সকাল থেকেই বাজার এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে।

আয়োজকদের ধারণা, দিনভর এক হাজারেরও বেশি দর্শনার্থী স্ট্রিট মার্কেটটি পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ উদ্যোগ এলাকায় ব্যবসা-বাণিজ্য বাড়াবে এবং কমিউনিটির সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করবে।

অনেকেই বাজারটি নিয়মিত চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন স্ট্রিট মার্কেট ছোট ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

স্টেপনিতে নতুন প্রাণ, বেন জনসন রোডে শুরু স্ট্রিট মার্কেট - Surma Times | Sylhet Newsআয়োজকরা জানান, দীর্ঘ ছয় মাসের পরিকল্পনা ও প্রস্তুতার পর এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির সক্রিয় সহযোগিতায় বাজারটি সফলভাবে চালু করা গেছে বলে তারা জানান।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে স্ট্রিট মার্কেটটি নিয়মিত চললে স্থানীয় অর্থনীতি, ব্যবসা ও সামাজিক সংযোগ আরও শক্তিশালী হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article