কার্ডিফে চতুর্থ বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল, স্বাদ আর সম্প্রীতিতে মুখর দুই দিন

কার্ডিফে চতুর্থ বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল, স্বাদ আর সম্প্রীতিতে মুখর দুই দিন - Surma Times | Sylhet News

কার্ডিফে চতুর্থ বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল, স্বাদ আর সম্প্রীতিতে মুখর দুই দিন - Surma Times | Sylhet Newsকার্ডিফ থেকে: সাজেল আহমেদ: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে সফলভাবে সম্পন্ন হয়েছে চতুর্থ বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৬। ১৩ ও ১৪ জুন দু’দিনব্যাপী এ আয়োজন কার্ডিফ বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির কো-অর্ডিনেটর সাজ হারিছের নেতৃত্বে আয়োজিত এ উৎসবে স্থান পায় বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী হালাল খাবার, রকমারি স্টল, শিশুদের জন্য গেমস, ক্রিয়েটিভ ওয়ার্কশপ এবং ইসলামিক কলিগ্রাফির প্রদর্শনী। পরিবার, তরুণ ও কমিউনিটি সদস্যদের অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার, ঐতিহ্য ও সংস্কৃতি বৃহত্তর সমাজের সামনে তুলে ধরাই ছিল এ উৎসবের মূল লক্ষ্য। খাদ্য উপভোগের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি করেছে এ আয়োজন।

কার্ডিফে চতুর্থ বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল, স্বাদ আর সম্প্রীতিতে মুখর দুই দিন - Surma Times | Sylhet Newsঅনুষ্ঠানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুরসহ বিভিন্ন শহর থেকে আগত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে কমিউনিটির ঐক্য ও বহুসাংস্কৃতিক সম্প্রীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

মোহাম্মদ মকিস মনসুর বলেন, হালাল খাবারের এই উৎসব শুধু বাংলাদেশি বা মুসলিম কমিউনিটির নয়, বরং সব ধর্ম ও সংস্কৃতির মানুষের মিলনমেলা। তিনি ভবিষ্যতেও এমন আয়োজন টিকিয়ে রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

আয়োজক সাজ হারিছ সফল আয়োজনের জন্য অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কমিউনিটির ব্যাপক সাড়া পাওয়ায় এ উৎসব আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উৎসব শেষে আয়োজক ও অংশগ্রহণকারীরা মনে করেন, কার্ডিফের এই বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল শুধু খাদ্যের উৎসব নয়, বরং বহুসংস্কৃতির শহরে সম্প্রীতির শক্ত বার্তাও বহন করে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article