যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল তাসাউফ কনফারেন্স: “ইসলামের প্রকৃত বাণী প্রচার করার আহবান”

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল তাসাউফ কনফারেন্স: "ইসলামের প্রকৃত বাণী প্রচার করার আহবান" - Surma Times | Sylhet News

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল তাসাউফ কনফারেন্স: "ইসলামের প্রকৃত বাণী প্রচার করার আহবান" - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস, নিউইয়র্ক/ব্রুকলিনঃ ৮ জুন, ২০২৬, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাইজভাণ্ডার দরবার শরিফের শাহ্জাদা, মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী বলেন, “জোর করে কিছু অর্জন করা সম্ভব নয়। ধৈর্যের সাথে মানুষকে বোঝাতে হবে ভালোবাসা ও হেকমতের মাধ্যমে।”

বিশেষত যুক্তরাষ্ট্র, ইউরোপের মতো অঞ্চলে ইসলাম প্রচারের ক্ষেত্রে আমাদেরকে আরো আন্তরিক হতে হবে। একবিংশ শতকে তরুণ প্রজন্মের জীবনযাত্রা ও মনোভাব উপলব্ধি করে, সে অনুযায়ী তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।

তিনি জানান, তরুণরা আজ হতাশাগ্রস্ত হয়ে বিপথগামী হচ্ছে। পারিবারিক বন্ধনগুলো ভেঙে পড়ছে। নৈতিকতার অবক্ষয়ের কারণে সমাজে অপরাধগুলোও বেড়ে যাচ্ছে। তাই পিতা-মাতার উচিত, সন্তানদেরকে সময় দেয়া। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। একইভাবে সন্তানদেরকে পিতা-মাতা ও পরিবারের প্রতি যত্নশীল হতে হবে।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল তাসাউফ কনফারেন্স: "ইসলামের প্রকৃত বাণী প্রচার করার আহবান" - Surma Times | Sylhet Newsতিনি আরো বলেন, “তাসাউফ হলো আত্মশুদ্ধির পথ। আত্নার পরিশুদ্ধির মাধ্যমে আমরা মহান আল্লাহ ও তার প্রিয় হাবিব, প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নৈকট্য অর্জন করতে পারবো। তাসাউফ আমাদের মাঝে মানবতা, উদারতা, নৈতিকতা, প্রেম, পরমতসহিষ্ণুতা ও সহানুভূতি জাগ্রত করে। যা আমাদেরকে সাধারণ মানুষ থেকে আলোকিত মানুষে রূপান্তর করে।”

শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী তার বক্তব্যে ইসলাম প্রচারে তার দাদা শায়খুল ইসলাম, হযরত শাহ্সুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (কঃ) এর অবিস্মরণীয় অবদান এবং মাইজভাণ্ডার দরবার শরিফের বর্তমান ইমাম ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর চলমান কার্যক্রম তুলে ধরেন।

সম্মেলনে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আযহারী, আহলে সুন্নাত ওয়াল জামাত, যুক্তরাষ্ট্রের মহাসচিব আলহাজ মোহাম্মদ সালিম উদ্দিন ও আজমাইন আসরার মাইজভাণ্ডারী, পিএইচডি গবেষক (যুক্তরাষ্ট্র)।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article