কুরআন শিক্ষা ছড়িয়ে দিতে হবে: ইত্তেহাদুল কুররার কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

কুরআন শিক্ষা ছড়িয়ে দিতে হবে: ইত্তেহাদুল কুররার কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ - Surma Times | Sylhet News

কুরআন শিক্ষা ছড়িয়ে দিতে হবে: ইত্তেহাদুল কুররার কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ - Surma Times | Sylhet Newsবিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ বলেছেন, কুরআন গোটা মানবজাতির জন্য হিদায়াতস্বরূপ নাযিল হয়েছে। সেই হেদায়াতের আলোয় নিজেরা আলোকিত হওয়া জরুরী। কুরআনের শিক্ষা ও দীক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তাহলে দেশ জাতি ও সমাজ আলোকিত হবে।

ইত্তেহাদুল কুররা বাংলাদেশ সহীহ কুরআন তিলাওয়াতের সৌন্দর্য ছড়িয়ে দিতে ৩৭ বছর থেকে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

তিনি সোমবার (৮ জুন) সকালে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ বোর্ডের অধীনে অনুষ্ঠিত রাবে, খামিস ও সনদ জামায়াতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ক্বারী মুফতি আলী হায়দারের সভাপতিত্বে ও প্রধান কেন্দ্রের উস্তায ক্বারী মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসা ছাতক সুনামগঞ্জের সাবেক প্রিন্সিপাল শায়খ ক্বারী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন ইত্তেহাদুল কুররার সেক্রেটারি জেনারেল ক্বারী মাওলানা আ.স.ম আলা উদ্দীন।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ক্বারী মাওলানা শওকত আলী, ক্বারী মাওলানা আব্দুল লতিফ, কেন্দ্রীয় অফিস সম্পাদক ক্বারী এ.এইচ.এম আব্দুল বাসিত, কেন্দ্রীয় কমিটির সদস্য ক্বারী আব্দুল হাকিম। শুরুতে কুরআন তিলাওয়াত করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ক্বারী মাওলানা আব্দুল হাই।

**পরীক্ষার ফলাফল**

এবারের কেন্দ্রীয় পরীক্ষায় রাবে জামায়াতে ২৭৬০ জন পরীক্ষার্থী অংশ নেন, পাশের হার ৮৬%, জিপিএ-৫ অর্জনকারী ৮৬ জন।

খামিস জামায়াতে অংশ নেন ১৭৭৩ জন, পাশের হার ৮৯.৬২%, জিপিএ-৫ অর্জনকারী ৭৮ জন।

সনদ জামায়াতে অংশগ্রহণকারী ছিলো ৯৫১ জন, পাশের হার ৮৯.৫৮%, জিপিএ-৫ অর্জনকারী ১৩০ জন।

সিলেট বিভাগের ৩ শতাধিক শাখায় সবমিলিয়ে এবার অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ ক্বারী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, কুরআন শিক্ষাগ্রহণ ও অন্যকে শিখানো মুসলিম হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কোনো গাফলতি কাম্য নয়।

সভাপতির বক্তব্যে ক্বারী মুফতি আলী হায়দার বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ কুরআনের খেদমতে নিবেদিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় এর কার্যক্রমকে আরও সুসংহত, সুশৃঙ্খল ও গতিশীল করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article