লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র মানববন্ধন, বাংলাদেশে শিশু ধর্ষণ-হত্যা ও সন্ত্রাসের বিচার দাবি

লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র মানববন্ধন, বাংলাদেশে শিশু ধর্ষণ-হত্যা ও সন্ত্রাসের বিচার দাবি - Surma Times | Sylhet News

Justice For July Uk Pic 2 6 26সুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশে শিশু ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘জাস্টিস ফর জুলাই ইউকে’। সোমবার স্থানীয় সময় দুপুরে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে এই কর্মসূচিতে বিপুলসংখ্যক মানবাধিকারকর্মী ও প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

সভায় বক্তারা বাংলাদেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিশু হত্যা, নারী ও শিশু ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। বক্তাদের দাবি, অপরাধ দমনে ব্যর্থতার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, আর এর খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।

মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, ডা. মাহমুদুল হাসান মিলাদ, সহকারী সেক্রেটারি কামরুল হাসান নাসিম, মোহাম্মদ সালাহ উদ্দিন গাজী, মাসুদ আহমদ, সাংগঠনিক সেক্রেটারি আব্দুল হাই সুফিয়ান, অর্থ সম্পাদক আবুল খায়ের, সহকারী সাংগঠনিক সেক্রেটারি মিজানুর রহমান, অফিস সেক্রেটারি রায়হান চৌধুরী, মিডিয়া ও প্রকাশনা সেক্রেটারি জাফর ইমরান, আন্তর্জাতিক বিষয়ক সেক্রেটারি খালেদ হাসান, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সেক্রেটারি মাহমুদ হোসাইন, নারী ও শিশু বিষয়ক সেক্রেটারি কাকলী আক্তার, সহকারী অফিস সেক্রেটারি আবু বকর, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি মো. সানাউর রহমান চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সেক্রেটারি শাহিদুর রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।

বক্তারা আরও বলেন, গত ১০০ দিনে শিশু হত্যা, নারী ও শিশু ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়েছে। এ অবস্থায় সরকারের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। তারা শিশু রামিসা, মালিহাসহ সব ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। একই সঙ্গে তারা বাংলাদেশের চলমান সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article