গোলাপগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আসাদ আহ্বায়ক, মাহদী সদস্য সচিব-সাংগঠনিক সালেহ

গোলাপগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আসাদ আহ্বায়ক, মাহদী সদস্য সচিব-সাংগঠনিক সালেহ - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক কমিটি গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। সম্প্রতি জেলা আহ্বায়ক মোঃ জুনেদ আহমদ ও সদস্য সচিব প্রকৌশলী কামরুল আহসান আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আছাদুজ্জামান আছাদ আহ্বায়ক, মোঃ নাজমুল হক ছাম্মির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহদী হোসাইন চৌধুরী ও জাহেদ উল আলম চৌধুরী যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সদস্য সচিব হয়েছেন মাহদী আহমদ চৌধুরী।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ সারোয়ার আহমদ, মুশফিকুর রহমান সোনায়েম, মাহবুব আলম রুমন ও মোঃ সাবির হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সালেহ আহমদ ও আবিদুর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন জাকির হোসেন, মোঃ রেদওয়ান আহমদ, মোঃ রুহুজ জামিল, জুবের আহমদ ও মোঃ সৌরভ আহমদ।

প্রবাসী বিষয়ক সম্পাদক হিসেবে মুহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ফারহান চৌধুরী, মোঃ শামীম আহমদ (সেবুল), মান্না হোসেন, মোঃ ফরহাদ আহমদ, জুবায়ের আহমদ, আব্দুল আহাদ, মোঃ বিলাল আহমদ, আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান, খলিলুর রহমান, সাকিব আহমদ, মাহদী হাসান, মোঃ শাকির হোসেন ও মোঃ আমিন আহমদ।

বিজ্ঞপ্তিতে জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের কাছে জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও কর্মসূচি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেতারা আরও বলেন, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবে।

বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article